জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাককানইবিতে বিশেষ খাবারের আয়োজন

আজিজুল হক ‎নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

Aug 4, 2026 - 10:09
 0
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাককানইবিতে বিশেষ খাবারের আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে, আগামী (সোমবার)১০ আগস্ট, রাতে এ বিশেষ খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎রোববার (৩ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অংশগ্রহণে আগ্রহী আবাসিক শিক্ষার্থীদের ৬ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে ২০ টাকা টোকেন মূল্য জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়া ৯ আগস্ট ২০২৬ তারিখে সংশ্লিষ্ট আবাসিক হল থেকে টোকেন সংগ্রহের জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
‎প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
‎বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে আবাসিক শিক্ষার্থীদের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ ও স্মরণীয় আয়োজন হিসেবে উল্লেখ করা হয়েছে।