মাদারীপুর ক্যাডেট মাদ্রাসায় শিক্ষক প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত
মোঃ মেসবাহ্ উদ্দিন,মাদারীপুর
শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে মাদারীপুর ক্যাডেট মাদ্রাসায় শিক্ষক প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়সাল মাহমুদ।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার ড. মোশারফ হোসেন মাসুদ। তিনি আধুনিক শিক্ষাপদ্ধতি, কার্যকর শ্রেণিকক্ষ পরিচালনা, শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধভিত্তিক শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার ম্যানেজিং ডিরেক্টর হাফেজ মো. এনায়েত হোসেন এবং নির্বাহী পরিচালক সাইয়েদ মনিরুজ্জামান। তাঁরা শিক্ষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রতিষ্ঠানের সকল শিক্ষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আরও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।