মিশরের আল-আজহারের সেরা ১০-এ লালমনিরহাটের কালীগঞ্জের কৃতি সন্তান
মুনতাসীর আলিফ,লালমনিরহাট
বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ইসলামি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান -এর ধর্মতত্ত্ব অনুষদের চার বছর মেয়াদি স্নাতক (গ্রাজুয়েশন) সম্পন্নকারী শিক্ষার্থীদের চূড়ান্ত গড় ফলাফলের ভিত্তিতে প্রকাশিত সেরা ১০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন ৭ জন বাংলাদেশি শিক্ষার্থী।
আকিদা ও দর্শন (শুবাতুল আকিদা ওয়াল ফালসাফা) বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন মাহবুবুল আলম। তিনি চার বছরের গড় ৯৪.০৮ নম্বর পেয়েছেন। একই বিভাগে মাহফুজুর রহমান গড় ৯৩.৪৩ নম্বর নিয়ে দ্বিতীয় এবং আমাদের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মুহা. রেজাউল করীম চার বছরের গড় ৯১.০৭ নম্বর নিয়ে সপ্তম স্থান অর্জন করেছেন।