মেজবান-ই ঈদ আয়োজন করতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্যাম্পাসের হল ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে মেজবান-ই ঈদ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সেইসাথে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য পৃথক ব্যবস্থাও থাকবে বলে জানান তারা।
২৮ মে ঈদের দিন দুপুর দুইটায় এ আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দায়িত্বশীলরা।
আজ (২৫ মে ২০২৬) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন সরকার বলেন, ঈদুল আজহার ছুটিতে নীড়ে না ফেরা শিক্ষার্থীদের জন্য আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজন করেছি মেজবান-ই-ঈদ! ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে দিনটিকে স্মরণীয় করে রাখতেই মূলত এ আয়োজন। আশাকরি, ক্যাম্পাসের আবাসিক হল ও মেসের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি চমৎকার দিন কাটবে ইনশাআল্লাহ