পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয়
শিহাব আহসান, কনট্রিবিউটিং রিপোর্টার, গবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)। আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, অফিস ও ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সার্ভিসসমূহের ( সিকিউরিটি, ফার্মসহ অন্যান্য) কার্যক্রম সংশ্লিষ্ট প্রশাসনের নির্দেশনা অনুযায়ী যথারীতি চলবে।
ঈদের ছুটি শেষে আগামী ৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ করে দিতেই এ ছুটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বাড়ি ফেরার প্রস্তুতিও শুরু হয়েছে।