বিশ্ববাজারে আবারও তেলের দাম বৃদ্ধি
ডেস্ক রিপোর্ট
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার গতিপ্রকৃতির ওপর কড়া নজর রাখছেন বিশ্ববাজারের বিনিয়োগকারীরা। একই সঙ্গে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি ও যুক্তরাষ্ট্রের মজুত কমে যাওয়ার কারণে আজ বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
খবর রয়টার্সের।