আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার-আপ নজরুল বিশ্ববিদ্যালয়
আজিজুল হক,কনট্রিবিউটিং রিপোর্টার, নজরুল বিশ্ববিদ্যালয়
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চমৎকার সাফল্য অর্জন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দাবা দল। রাবিপ্রবি, গবিপ্রবি ও হাবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে হারিয়ে এবং চবি ও খুবির সঙ্গে ড্র করে প্রতিযোগিতায় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে দলটি।
গত রবিবার (১৭ মে ) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।টানটান উত্তেজনাপূর্ণ কয়েকটি রাউন্ড শেষে নজরুল বিশ্ববিদ্যালয় দল ৬ষ্ঠ রাউন্ড শেষে দ্বিতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্যে ক্যাম্পাসজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা মনে করছেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে।