জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ: শহীদদের প্রতি চট্টগ্রাম জেলা পুলিশের গভীর শ্রদ্ধা

পারভেজ বাঙালী,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

Jul 16, 2026 - 15:21
 0
জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ: শহীদদের প্রতি চট্টগ্রাম জেলা পুলিশের গভীর শ্রদ্ধা

জুলাই আন্দোলনের মহান শহীদদের স্মরণে ও তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানিয়ে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

আজ (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ মাসুদ আলম বিপিএম।

শহীদদের আদর্শে উজ্জীবিত হওয়ার প্রত্যয়
শ্রদ্ধা নিবেদনকালে পুলিশ সুপারের সাথে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তারা জানান, জুলাই আন্দোলনের শহীদদের এই মহান আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁদের রেখে যাওয়া দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের আদর্শ আগামী প্রজন্মকে একটি সুন্দর ও সাম্যবাদী দেশ গঠনে প্রতিনিয়ত অনুপ্রাণিত করবে।