লালমনিরহাটে স'ন্ত্রাসবিরোধী আইনে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রে'ফতার
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে স'ন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও জেলা পরিষদের সাবেক সদস্য মেহরুন নাহার মেরীকে গ্রে'প্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে লালমনিরহাট সদর উপজেলার নিজ বাসা থেকে মেহরুন নাহার মেরীকে গ্রে'প্তার করে সদর থানা পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে স'ন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়। মামলার নম্বর ০৫/২০২৬। মামলায় মেহরুন নাহার মেরীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বুধবার তাঁকে লালমনিরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শামীম আলম ডালু জামিন আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলাউদ্দীন আলী জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ জানায়, স'ন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।