হাতীবান্ধায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, দলীয় প্রভাবের অভিযোগ
মুনতাসীর আলিফ, হাতীবান্ধা লালমনিরহাট
হাতীবান্ধা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর থেকেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফল প্রকাশের পর ভুক্তভোগী প্রার্থীরা অভিযোগ করেছেন, মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় প্রভাবকে প্রাধান্য দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগকারী প্রার্থীদের দাবি, মৌখিক পরীক্ষায় ভালো করেও তারা চূড়ান্ত তালিকায় স্থান পাননি। তাদের অভিযোগ, যোগ্যতার চেয়ে রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালী মহলের সুপারিশকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।