আখতারকে আসন ছেড়ে দেওয়া আজম খান এখন রংপুর সিটির মেয়র প্রার্থী
ডেস্ক রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টি (NCP) এর সদস্য সচিব আখতার হোসেনকে আসন ছেড়ে দেওয়া জামায়াতে ইসলামীর প্রার্থী, অধ্যাপক এ,টি,এম আজম খান এখন রংপুর সিটি করপোরেশনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী।
আজ (১৫ মে) রংপুর সফরকালে এক দলীয় সমাবেশে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজম খান বর্তমানে জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি অধ্যাপক হিসেবে শিক্ষকতা পেশায় যুক্ত আছেন।
তবে তিনি আলোচনায় আসেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর ৪ আসন ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে। কেননা জামায়াতে ইসলামী রংপুরের প্রতিটি আসনে খুব ভালো অবস্থানে ছিল। ফলাফলও তাই হয়েছে। ধারণা করা হয়েছিল রংপুর ৪ আসনে আজম খান জয়ী হবেন। কিন্তু শেষ মুহুর্তে এনসিপির সাথে জোটবদ্ধ হয়ায় দলের সিদ্ধান্তের আলোকে আসন ছেড়ে দিতে হয় তাকে ।