রতনকান্দিতে ‘Nur Express’ ও ‘প্রয়োজনে আলোকবর্তিকা’র যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ
ইব্রাহিম হোসেন,কনট্রিবিউটিং রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়নের খোলাবাড়ী গ্রাম ঈদগাহ মাঠে এক যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। সামাজিক সংগঠন ‘Nur Express’ এবং ‘প্রয়োজনে আলোকবর্তিকা’-র মানবিক সংগঠনে পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে ঈদগাহ মাঠ প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া, আম, মেহগনি, পেয়ারা এবং কাঁঠালসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। রোপণ শেষে অতিরিক্ত চারাগুলো স্থানীয় গ্রামবাসীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘প্রয়োজনে আলোকবর্তিকা’ মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নুরনবী হোসেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণই নয়, এগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্যও স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়। সংগঠনের এমন পরিবেশবান্ধব ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রতনকান্দির সর্বস্তরের মানুষ।