আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : সফরসূচি
ডেস্ক রিপোর্ট
আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলায় উৎসবের আমেজ বইছে। বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনাব তারেক রহমানকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি'র ময়মনসিংহ জেলা সফরসূচি-
২৩ মে ২০২৬ | শনিবার।
ময়মনসিংহ
১২:০০ = ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন
০৩:০০ = জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন
০৫:০০= ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান