আলিমুদ্দিন কলেজের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, সমালোচনার মুখে কলেজ কর্তৃপক্ষ
মুনতাসীর আলিফ, লালমনিরহাট
প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই ভিডিওতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিচয় উল্লেখ করে কটাক্ষ ও বিদ্রূপ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানান, ভিডিওগুলো প্রকাশের পর তারা সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তাদের দাবি, অনুমতি ছাড়া ভাইভা পরীক্ষার ভিডিও প্রকাশ করায় তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।
অনেকেই প্রশ্ন তুলেছেন, শিক্ষার্থীদের সম্মতি ছাড়া পরীক্ষার ভিডিও প্রকাশ করা কতটা নৈতিক এবং এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।