ছাত্রশিবির সিলেট মহানগরের সেক্রেটারিয়েট সদস্যদের মতবিনিময় সভায়: জামায়াত আমীর

ডেস্ক রিপোর্ট

Jun 2, 2026 - 19:37
 0
ছাত্রশিবির সিলেট মহানগরের সেক্রেটারিয়েট সদস্যদের মতবিনিময় সভায়: জামায়াত আমীর
শিবিরের মতবিনিময় সভায় জামায়াত আমীর

জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান (এমপি)-এর সাথে ছাত্রশিবির সিলেট মহানগরের সেক্রেটারিয়েট সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২ জুন, মঙ্গলবার) সকাল ১০টায় নগরীর একটি মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর হাবিবুর রহমান, জেলার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর সেক্রেটারি শাহজাহান আলী, ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু এবং সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।