এখন পর্যন্ত ২১ বাংলাদেশী হজ্ব যাত্রীর মৃত্যু

May 22, 2026 - 21:22
 0
এখন পর্যন্ত ২১ বাংলাদেশী হজ্ব যাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনকালে ইন্তেকাল করা বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।

আজ শুক্রবার মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ইন্তেকাল করা হাজিদের মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সুলতানা চৌধুরী মক্কায় মৃত্যুবরণ করেন। এছাড়া মদিনায় মারা গেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসাইন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজনের মৃত্যুই স্বাভাবিক কারণে হয়েছে। পবিত্র ভূমিতে ইবাদতরত অবস্থায় তাদের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র : মানব জমিন