দক্ষিণ করিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু

May 17, 2026 - 14:02
 0
দক্ষিণ করিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু
শিক্ষার্থী মাহমুদ হাসান, ছবি সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদ হাসান (২৪) নিহত হয়েছেন। 

স্থানীয় সময় শনিবার (১৬ মে) দিবাগত রাতে কাজ শেষে গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহমুদ হাসানের বাড়ি নরসিংদী সদর উপজেলায়। তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়ায় এসেছিলেন।

মাহমুদ হাসান দক্ষিণ কোরিয়ার ডেজিন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার এই অকাল ও আকস্মিক মৃত্যুতে সহপাঠী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্ববিদ্যালয়ে মাহমুদের সহপাঠী ও বন্ধু নাদিম নূর গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আমরা ২০২৩ সালে একসঙ্গেই উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়ায় এসেছিলাম। ও আমার অত্যন্ত কাছের বন্ধু ছিল। মাহমুদের এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। প্রবাসে থাকা সবাইকে অনুরোধ করব, আপনারা গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকবেন।’

দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রবাসীদের সহায়তায় মাহমুদ হাসানের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।