নওগাঁর মান্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে “ভূমি সেবা মেলা ২০২৬” উদযাপন
নওগাঁর মান্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে “ভূমি সেবা মেলা ২০২৬” উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা সাব-রেজিস্ট্রার ধীরাজ শাহা, মান্দা থানার ওসি (তদন্ত) আলিফ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেসুর রহমান মাকে, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সেবাগ্রহীতারা।
বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত আধুনিক ও ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করা হচ্ছে।