রেজাল্টের দিনেই হল ছেড়ে দিলেন ডাকসু নেতা সাজ্জাদ হোসেন

ডেস্ক রিপোর্ট

May 21, 2026 - 01:52
 0
রেজাল্টের দিনেই হল ছেড়ে দিলেন ডাকসু নেতা সাজ্জাদ হোসেন

ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক এবং ডাকসুর গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন মাস্টার্স এর রেজাল্টের দিনেই হল ছেড়ে দেন।

 তিনি ঢাবির আরবি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর (মাস্টার্স) উভয় পরীক্ষায় ৪-এর মধ্যে ৪ সিজিপিএ (CGPA) পেয়ে প্রথম স্থান অর্জন করেন। তিনি তার ফেসবুপ পোস্টে বলেন,

বিদায় বিজয় একাত্তর হল, পদ্মা ৬০০৬

রেজাল্ট হলো আজ। তাই আজই অফিসিয়ালি হল ছেড়ে দিলাম। হলে উঠেছিলাম ২০২৪-এ। জুলাই গণঅভ্যুত্থানের পরে। আর আজ হল জীবন শেষ করলাম। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো সমস্যা হলো সিট সমস্যা। এই সিট সমস্যাকে পুঁজি করেই ক্ষমতাসীন দল জন্ম দেয় গণরুম, গেস্টরুমের। তাই ইসলামী ছাত্রশিবিরের জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার হচ্ছে—সিট সমস্যা সমাধান করা। আর এরজন্য প্রয়োজন, হলে থাকবে কেবল নিয়মিত শিক্ষার্থীরাই—এই নীতিমালার শতভাগ নিশ্চিত করা।