জামায়াতের কর্মী হওয়ায় মসজিদের ঈমামকে নামাজ পরাতে বাধা

মুনতাসীর আলিফ, লালমনিরহাট

Jul 17, 2026 - 19:26
Jul 17, 2026 - 19:42
 0
জামায়াতের কর্মী হওয়ায় মসজিদের ঈমামকে নামাজ পরাতে বাধা
সংগৃহীত

পাটগ্রাম উপজেলার ধবলসূতি এলাকার মসজিদের পাড় জামে মসজিদে জুমার নামাজকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মসজিদে উপস্থিত কয়েকজন স্থানীয় বিএনপির নেতা-কর্মী ইমাম শাহীনুর রহমান সিদ্দিকীকে নামাজ পড়াতে বাধা দেন বলে অভিযোগ উঠেছে।

ইমাম শাহীনুর রহমান সিদ্দিকী অভিযোগ করে বলেন, তিনি জামায়াতে ইসলামী সমর্থক হওয়ায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে ইমামতি করতে দিতে চাননি। এ নিয়ে মসজিদের ভেতরে কথা-কটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি বলেন, “রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে মসজিদে নামাজ পড়াতে বাধা দেওয়া অত্যন্ত দুঃখজনক। মসজিদ আল্লাহর ঘর, এটি কোনো রাজনৈতিক দলের নয়। এখানে সবাই সমানভাবে ইবাদত করার অধিকার রাখেন।” স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মসজিদে বিএনপির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।