নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আল আমিন স্বাধীন ,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তন,পরিবশেগত অবক্ষয় ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরি শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ নওগাঁ জেলার আয়োজন রেস্তোরায় ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই ২০২৬ শুরু হয়ে ২৭ জুলাই প্রশিক্ষণটি শেষ হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ্ বাংলাদেশ এর অর্থায়নে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ প্রকল্পের আওতায় ২০ জন সংবাদকর্মী ও ৫ জন কনটেন্ট ক্রিয়েটর প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করেন।
নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যায়ন বিভাগের সহকারী প্রফেসর আবুজার , নেটজ্ বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন, টেকনিক্যাল কো-অর্ডিনেটর মনিরুজ্জামান, ডাসকো ফাউন্ডেশন এর প্রকল্প কো-অর্ডিনেটর রুহুল আমিন, সেশনে মানবাধিকার, পরিবেশগত মানবাধিকার, নওগাঁর পরিবেশগত সমস্যা ও সমাধানে করনীয়, জলবায়ু পরিবর্তন,পরিবশেগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরি, পরিবেশগত সাংবাদিকতার বিষয়সমূহ,অনুসন্ধান সাংবাদিকতা, সাংবাকিতা সর্ম্পকে আইন ও নীতিমালা বিষয়ে সেশন পরিচালিত হয়।
প্রশিক্ষণটিতে টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন, এরিয়া অফিসার তুহিন ইসলাম কো-ফেসিলেটেটরসহ হিসেবে উপস্থিত ছিলেন।