আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ।
পারভেজ বাঙালী,কন্ট্রিবিউটর, রিপোর্টার,চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী।
একই সঙ্গে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজ সোমবার (০৮ জুন ২০২৬) দুপুর ১২:৩০ ঘটিকায় দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মে/২০২৬ মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। সভায় সিএমপি কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি সংশ্লিষ্ট সকল উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং-এর মতো অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন। এছাড়া রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য চাঞ্চল্যকর মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন তিনি। একই সাথে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন সিএমপি প্রধান।
সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে জোরালো অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন কমিশনার।
পারফরম্যান্সের স্বীকৃতি: পুরস্কৃত হলেন শ্রেষ্ঠ পুলিশ সদস্যরা মে/২০২৬ মাসে কর্মক্ষেত্রে চমৎকার ও গৌরবোজ্জ্বল অবদানের জন্য সিএমপির বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী সদস্যদের পুরস্কৃত করেন সিএমপি কমিশনার। পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ
কর্মকর্তাদের তালিকা: ক্যাটাগরি পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা কর্মরত থানা/বিভাগ সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী এএসআই সোহেল আহমেদ কোতোয়ালী থানা সর্বোচ্চ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী এসআই মিজানুর রহমান চৌধুরী বায়েজিদ বোস্তামী থানা সর্বোচ্চ মাদকদ্রব্য উদ্ধারকারী এসআই কাজী মনিরুল করিম এসআই নাসিম উল হক ইমরান কোতোয়ালী থানা বাকলিয়া থানা ক্লুলেস/চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এসআই জায়েদ আব্দুল্লাহ বিন ছরোয়ার এসআই মোবিনুল ইসলাম চান্দগাঁও থানা ডবলমুরিং থানা বিশেষ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী ইন্সপেক্টর আজিজুল হক ডিবি-উত্তর বিভাগ বিশেষ মাদকদ্রব্য উদ্ধারকারী ইন্সপেক্টর মোঃ আফতাব হোসেন ডিবি-পশ্চিম বিভাগ বিদায়ী সংবর্ধনা সভায় বদলিজনিত কারণে সহকারী পুলিশ কমিশনার (এমটি) জনাব অমল চন্দ-কে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় জানান সিএমপি কমিশনার। উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।