বাঘাইছড়িতে ১০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের সদস্য গ্রেফতার

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি:

Jul 2, 2026 - 11:27
 0
বাঘাইছড়িতে ১০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের সদস্য গ্রেফতার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল্লাহ আল নোমান (২৭) গ্রেফতার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রিয়াজুল ইসলাম রানা শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মারিশ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাতাব্বরপাড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ব্রিজের ওপর থেকে আব্দুল্লাহ আল নোমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাঘাইছড়ি থানা পুলিশ।