৪৫ বছর পর গ্রেফতার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি
পাবেল হাসান, তারাগঞ্জ,রংপুর প্রতিনিধি
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার ১৬-০৭-২০২৬ তারিখে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় মো. মোজাফফর হোসেনসহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে তিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে আত্মগোপনে ছিলেন।
৪৫ বছর পর এই গ্রেপ্তারকে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।