বাগমারায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা

আল আমিন স্বাধীন ,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

Jul 19, 2026 - 21:52
 0
বাগমারায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা

বাগমারা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডা: শংকর কুমার বিশ্বাস মতবিনিময় সভা করেছেন।

 রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: শংকর কুমার বিশ্বাসের নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বাগমারা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদ প্রতিনিধি আবু বাককার সুজনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: আব্দুল্লাহ, বাগমারা উপজেলা প্রেস ক্লাবের সদস্য দৈনিক ডেসটিনি প্রতিনিধি মিজানুর রহমান, এশিয়ান টিভি প্রতিনিধি হাসানুজ্জামান, দৈনিক উপচারের প্রতিনিধি সৌমিত রায়, দৈনিক আইনসমাজের প্রতিনিধি আশিক রহমান ও দৈনিক জনবাণীর প্রতিনিধি আল আমিন স্বাধীন জাগ্রত বাগমারা অনলাইন প্রতিনিধি শামীম হোসেন প্রমূখ।