হাতিবান্ধায় ব্যবসায়ীকে ছুরি ঠেকিয়ে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনতাই
সোহাগ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, লালমনিরহাট
লালমনিরহাটের হাতিবান্ধায় ছুরি ঠেকিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ২ লাখ ৯২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় তাকে বেধড়ক মারধরও করা হয়।
আজ ১৭ জুলাই ২০২৬, সকাল ১১:৩০ টার দিকে উপজেলার দোয়ানী সাধুর বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মো: রাশেদুল ইসলাম রাসেল। তিনি ব্যবসায়িক কাজে বাসা থেকে বের হয়ে সাধুর বাজারে আসছিলেন। পথে তাকে রাস্তা আটকে ধরে দুর্বৃত্তরা।
রাশেদুল ইসলাম রাসেল বলেন, "এক পর্যায়ে আমার গলায় ছুরি ঠেকিয়ে হাতে থাকা সাদা শপিং ব্যাগটি ছিনিয়ে নেয় তারা। ব্যাগের ভেতর নগদ ২ লাখ ৯২ হাজার টাকা ছিল। টাকা ছিনিয়ে নিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়।"
স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল ইসলাম রাসেলকে মারধর করে গুরুতর আহত করার পর তার হাতের টাকার ব্যাগ ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
এই ঘটনায় শহিদুল ইসলাম (৪), পিতা: মৃত একরামুল, রিয়াম (২৩), পিতা: লেবু মিয়া এবং ইমান মন্ডল (৬০), সাং নিজ শেখ সুন্দর*। এর নাম উল্লেখ করে হাতিবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রাশেদুল ইসলাম রাসেল।
ভুক্তভোগী ও এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
হাতিবান্ধা থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।