রিফাত হত্যা মামলার অভিযুক্ত শাহপরান ওরফে ফরহান গ্রেপ্তার

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

Jul 20, 2026 - 19:00
 0
রিফাত হত্যা মামলার অভিযুক্ত শাহপরান ওরফে ফরহান গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার আলোচিত রিফাত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত শাহপরান প্রকাশ ফরহানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

সোমবার (২০ জুলাই) র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‍্যাব জানায়, পাহাড়তলী থানার চাঞ্চল্যকর সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র কর্তৃক ছুরিকাঘাতে রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় চলমান তদন্তে শাহপরান ওরফে ফরহানের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

এর ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। র‍্যাব আরও জানায়, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।