কুড়িগ্রাম সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির টহল জোরদার ও সর্বোচ্চ সতর্কবস্থান
ভারত হতে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুশইন জনিত ঘটনার কারণে কুড়িগ্রামের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ২২ বিজিবি। এরই ধারাবাহিকতায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি প্রতিটি সীমান্ত বিওপি হতে নিয়মিত টহল ছাড়াও দিন-রাত কৌশলগত টহল পরিচালনা করছে ২২ বিজিবির সদস্যরা।
সোমবার (৮ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, ভারত হতে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুশইন জনিত ঘটনায় কুড়িগ্রামের সীমান্ত সমুহের সুরক্ষা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ২২ বিজিবি। এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি প্রতিটি সীমান্ত বিওপির নিয়মিত টহল ছাড়াও দিন-রাত কৌশলগত টহল পরিচালনা করছে ২২ বিজিবির সদস্যর।
বিজিবি আরও জানায়, অবৈধ পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় ভলেন্টিয়ারদের সমন্বয়ে টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, "উদ্ভূত যেকোনো পরিস্থিতি অত্যন্ত পেশাদারিত্বের সাথে মোকাবিলা করতে বিজিবি প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।"