সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী আব্দুল মোমিন নিখোঁজ, সন্ধানের আকুতি

ইব্রাহিম হোসেন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সিরাজগঞ্জ

Jun 7, 2026 - 11:33
 0
সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী আব্দুল মোমিন নিখোঁজ, সন্ধানের আকুতি
নিখোঁজ আব্দুল মোমিন

​সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়ন থেকে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম মো আব্দুল মোমিন বয়স ৪৩ বছর।

​পারিবারিক সূত্রে জানা গেছে, তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের পোড়াবাড়ী (ডাকঘর: ভেন্নাবাড়ী) এলাকায়। নিখোঁজের পর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার।

​কোনো হৃদয়বান ব্যক্তি ছবিতে থাকা ব্যক্তির সন্ধান পেয়ে থাকলে বা তাঁর অবস্থান জেনে থাকলে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

​যোগাযোগের : মোঃ নুরনবী হোসেন

​মোবাইল নম্বর: 01774368485