হজ্ব পালন শেষে মদিনায়, টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী রিজভীর ইন্তেকাল

সাজিদ সিকদার , কন্ট্রিবিউটিং রিপোর্টার, টাঙ্গাইল

Jun 5, 2026 - 20:38
 0
হজ্ব পালন শেষে মদিনায়, টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী রিজভীর ইন্তেকাল
টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী রিজভীর ইন্তেকাল

টাঙ্গাইল সোনিয়া নার্সিং হোম এর স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম রিজভী সৌদি আরবে অবস্থানকালে আজ (৫জুন) ভোরে ইন্তেকাল করেছেন। 

তিনি এবছর পবিত্র হজ্বব্রত পালনের পর মদিনা শরীফে অবস্থান করছিলেন , সেখানেই আজ ভোরে ইন্তেকাল করেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ মদিনা মুনাওয়ারাতেই দাফন করা হবে।

তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং টাঙ্গাইলবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।