মান্দায় গ্রাম আদালত সম্পর্কে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আল-আমিন, কনট্রিবিউটিং রিপোর্টার, মান্দা নওগাঁ

May 18, 2026 - 21:20
 0
মান্দায় গ্রাম আদালত সম্পর্কে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মান্দায় গ্রাম আদালত সম্পর্কে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

স্বল্প সময়ে, স্বণ্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে " এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পার্যায়) প্রকল্পের আওতায় দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৮ মে)  উপজেলা পরিষদের সভাকক্ষে "গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহের অংশ গ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এক কর্মশালা অনুষ্ঠিত হয়। 
‎অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। 
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) টি.এম.এ মমিন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম আদালতের উপজেলা  কো-অর্ডিনেটর আইয়ূব আলী,আরফিন আক্তার,সমাজসেবা  কর্মকর্তা আল মাসুদ রানা,অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ও মাধ্যমিক কর্মকর্তা শাফিউল আলমসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা, সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।