প্রিয়তোষ রায়ের লেখা কবিতা : আমার এই বাংলাদেশ

Jun 9, 2026 - 01:26
Jun 9, 2026 - 01:44
 0
প্রিয়তোষ রায়ের লেখা কবিতা : আমার এই বাংলাদেশ
সংগৃহীত

আমার এই বাংলাদেশ

 প্রিয়তোষ রায়

প্রতিদিন সুন্দর ছড়িয়ে থাকে,
শিশির ভেজানো সবুজ ঘাসে।
আমার এই বাংলাদেশে।
আমার এই বাংলাদেশে।

প্রতিটি অন্তর ভরিয়ে রাখে,
স্নেহ, মমতা আর বিশ্বাসে।
আমার এই বাংলাদেশে। 
আমার এই বাংলাদেশে।  

স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, 
একই সাথে আছে মিলেমিশে।
আমার এই বাংলাদেশে।
আমার এই বাংলাদেশে।

বারে বারে তাই মন যায় হারিয়ে, 
স্বপ্ন চরানো সেই আবেশে।
আমার এই বাংলাদেশে। 
আমার এই বাংলাদেশে। 

সাইবেরিয়া থেকে শীতের পাখি,
শান্তি খুজে পায় এখানে এসে।
আমার এই বাংলাদেশে।
আমার এই বাংলাদেশে।

 কত নদী জল কত পথ পেড়িয়ে, 
পদ্মার ঢেউ এসে মেঘনায় মেশে।
আমার এই বাংলাদেশে।
আমার এই বাংলাদেশে।