হাম ও হামের উপসর্গে মৃত্যু আরও ৭ শিশুর।

তানজীম আহমেদ,কনট্রিবিউটিং রিপোর্টার,খুলনা।

Jun 8, 2026 - 13:36
 0
হাম ও হামের উপসর্গে মৃত্যু আরও ৭ শিশুর।
সংগৃহীত

হাম ও হামের উপসর্গে দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ শিশুদের চারজন ঢাকার,বাকি তিন শিশু চট্টগ্রাম,ময়মনসিংহ ও খুলনায় মারা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫২৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু।

হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬২০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘন্টায়(গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু। এ সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২২১ শিশুর। আর হামে আক্রান্ত হয়েছে ৬৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৯ হাজার ১২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ শিশু।এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬০ হাজার ৮৪ শিশু বাড়ি ফিরেছে।