কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কুড়িগ্রাম, প্রতিনিধি

Jul 21, 2026 - 17:24
 0
কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য আবদুল আজিজ, কুড়িগ্রাম পৌর বিএনপি'র আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন। নতুন এ ভবন নির্মিত হলে জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ীদের জন্য আধুনিক ও উন্নত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত হবে এবং জেলার বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।