গণ বিশ্ববিদ্যালয়ের ২১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

গন বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি

Jul 21, 2026 - 17:38
Jul 21, 2026 - 17:39
 0
গণ বিশ্ববিদ্যালয়ের ২১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ২১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। মঙ্গলবার (২১ জুলাই) উপাচার্যের সভাকক্ষে ট্রাস্টি ও সিন্ডিকেট সদস্যদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।

সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) শারমিন সুলতানা প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২০তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী, একাডেমিক কাউন্সিলের ২৯তম সভার সিদ্ধান্ত সমূহের অনুমোদন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ, নতুন শিক্ষক নিয়োগের অনুমোদনসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এসময়, সভায় গণ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও সিন্ডিকেট সদস্য ওয়ালিউল ইসলাম, ট্রাস্টি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. এম. শামসুল আলম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ফজলুল করিম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে এবং রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন।