গণ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত

শিহাব আহসান, গবি প্রতিনিধি:

Jul 19, 2026 - 20:18
Jul 19, 2026 - 20:20
 0
গণ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আইন বিভাগের ৩৫তম (স্নাতক) ও ৪র্থ (স্নাতকোত্তর) ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

রবিবার (১৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মো. মঞ্জুরুল ইসলাম। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করে আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমীন।

নবীন শিক্ষার্থী ফৌজিয়া অনুভূতি প্রকাশ করে বলেন, 'আজ থেকে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন স্বপ্ন ও সম্ভাবনার অধ্যায় শুরু হলো। বিশ্ববিদ্যালয়ে শুধু জ্ঞান অর্জনই মূখ্য বিষয় থাকবে না চেষ্টা করবো ন্যায়, সততা ও মূল্যবোধ নিয়ে এগিয়ে যাওয়ার। আইন হলো ন্যায় বিচার প্রতিষ্ঠার শক্তিশালী মাধ্যম। আমাদের লক্ষ্য হবে ন্যায় ও মানবতার পক্ষে দাড়ানো এবং দক্ষ আইনজীবী হয়ে দেশ ও জনগণের কল্যানে কাজ করা।

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, 'আইন অত্যন্ত দূরদর্শী একটি বিষয়। আইনের শিক্ষার্থীদের দায়িত্ব এবং নীতিবোধ অনেক বেশি। লক্ষ্য রাখবে আইনের শিক্ষার্থী হয়ে তোমাদের মাধ্যমে যেন কোন আইন বহির্ভূত কাজ না ঘটে। উচ্চ-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য এবং ন্যায়ের জন্য কাজ করতে হবে। দক্ষ আইনজীবী হয়ে রাষ্ট্রের বিচার প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলতে হবে।'

অনুষ্ঠানের সভাপতি আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. মঞ্জুরুল ইসলাম বলেন, 'বিশ্ববিদ্যালয় একটি মুক্ত প্রাঙ্গণ এখানে ভালো-খারাপ দুইটা দিকই থাকবে তবে তোমাদের বেছে নিতে হবে ভালো দিক৷ প্রকৃত শিক্ষার পাশাপাশি সুস্থ সংস্কৃতির চর্চায় অংশগ্রহণ করতে হবে৷ জ্ঞান অর্জন করে দক্ষ আইনজীবী হয়ে দেশের মানুষের সেবায় নিয়োজিত হওয়ার লক্ষ্যে সৎ ও ন্যায়পরায়ণ হতে হবে। শিক্ষার্থীদের এই নতুন যাত্রা লয় আইন বিভাগ সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকবে।'

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্টের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এসময় বিভিন্ন বিভিন্ন অনুষদের ডিন বিভাগীয় প্রধান, প্রোক্টর, কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নেতৃবৃন্দ ও বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।