আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে স্বর্ণপদক জিতলেন লালমনিরহাটের শিক্ষার্থী
মুনতাসীর আলিফ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, লালমনিরহাট
আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে সাফল্য অর্জন করেছেন লালমনিরহাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মৃদুল কান্তি রায়।
জানা যায়, তিনি ২০০ মিটার চিৎ সাঁতারে প্রথম স্থান অর্জন করেন এবং ৫০ মিটার প্রজাপতি সাঁতারে তৃতীয় হন।
তার এ কৃতিত্বে লালমনিরহাট সরকারি কলেজে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং শিক্ষক-শিক্ষার্থীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।