তীব্র তাপদাহে বিপর্যস্ত খুলনার জনজীবন
তানজীম আহমেদ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, খুলনা
তীব্র তাপদাহ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। আবহাওয়ার এই বৈরি প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার জনজীবন। প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন খুলনা অঞ্চলের মানুষ।
সোমবার (৮ জুন) খুলনার আকাশে মাঝে মাঝে মেঘের ঘনঘটা এবং এক পশলা বৃষ্টির দেখা মিললেও বৃষ্টি শেষে আবারও দেখা যায় তীব্র রোদের প্রখরতা। সেই সঙ্গে বেড়েছে ভ্যাপসা গরমের তীব্রতাও। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নানা ভোগান্তির মুখে পড়ছেন নগরবাসী।
এদিকে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনরায় শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। স্কুল-কলেজে ফিরতে শুরু করায় গরমের ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদেরও।
আবহাওয়া সূত্রে জানা গেছে, খুলনায় দিনের তাপমাত্রা ৩২ থেকে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করতে পারে।