মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ  ‎

শানু বিশ্বাস, কন্ট্রিবিউটিং রিপোর্টার, বাগেরহাট

Jun 9, 2026 - 09:48
Jun 9, 2026 - 09:50
 0
মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ   ‎
নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরে নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।

গত রোববার তিনি বন্দরের চেয়ারম্যান হিসেবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

‎এর আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। মোংলা বন্দর কর্তৃপক্ষে যোগদানের পর সব সদস্য, বিভাগীয় প্রধান, নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য এবং সিবিএর অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় বন্দরের চলমান প্রকল্প, অসমাপ্ত প্রকল্প ও কর্মপরিকল্পনার বিষয়ে নবনিযুক্ত চেয়ারম্যানকে অবহিত করা হয়।

তিনি জানান, প্রশাসনিক কাজের জটিলতা কমানো সম্ভব হলে বন্দরের অন্যান্য অপারেশনাল কার্যক্রম সম্পাদন করা সহজ হবে। এ ছাড়া বন্দরের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সবাইকে নির্দেশনা দেন।