ঠাকুরগাঁয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী

আসলাম পারভেজ ,কনট্রিবিউটিং রিপোর্টার ঠাকুরগাঁও

Jun 10, 2026 - 18:35
 0
ঠাকুরগাঁয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী
জামায়াতের সহায়তা প্রদান

ঠাকুরগাঁও জেলার অন্তর্গত ভুল্লী উপজেলার ২নং বালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রী নিপেন চন্দ্র রায়ের বাড়িসহ সর্বস্ব পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ও সমবেদনা জানাতে উপস্থিত হন জামায়াতে ইসলাম ঠাকুরগাঁও জেলা শাখার  সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এ সময় প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে কিছু নগদ অর্থ ও প্রয়োজনীয় সহযোগিতা তুলে দেয় এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সকলের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।