তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন
তানজীম আহমেদ, কনট্রিবিউটিং রিপোর্টার, খুলনা
তীব্র তাপদাহ যেন পিছুই ছাড়ছেনা।আবহাওয়ার এই বৈরি প্রভাবে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।
খুলনার আকাশে মাঝে মাঝে মেঘের ঘনঘটা এবং এক পশলা বৃষ্টির দেখা মিললেও বৃষ্টি পরবর্তী সময়েই দেখা যাচ্ছে রোদের তীব্রতা এবং সেইসাথে ভ্যাপসা গরমের তীব্রতা।
এতে করে,সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের যথাযথ কার্যক্রম শুরু করে দিয়েছে,এবং শিক্ষার্থীরা স্কুল,কলেজ আঙিনায় আসা শুরু করেছে।
বর্তমানে খুলনার আবহাওয়া ৩২° সেলসিয়াস পর্যন্ত এবং সর্বোচ্চ ৩৪° সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করতে পারে।