শুধু ফ্যামিলি কার্ড দিয়ে টেকসই কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয়: ড.ফাহমিদা খাতুন
প্রিয়তোষ রায়,কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা
সেন্টার ফর পলিসি ডায়ালগ ( সিপিডি)- এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, শুধু ফ্যামিলি কার্ড বা নগদ সহায়তা দিয়ে টেকসই কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয়। এজন্য প্রয়োজন কার্যকর রাজস্ব কাঠামো , সুশাসন এবং দীর্ঘমেয়াদী সংস্কার।
রাজধানীর কারওয়ান বাজারে "ভয়েস ফর রিফর্ম" আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। ভিত্তি শক্তিশালী না করে জনকল্যানে অতিরিক্ত ব্যয় অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলেও জানান ড. ফাহমিদা।
প্রকৃত সুবিধা ভোগী শনাক্ত করতে এন আই ডি ভিত্তিক ডিজিটাল ডাটা বেজের উপর জোর দেন এই অর্থনীতিবিদ। একই সাথে শহর ও গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের তাগিদ দেন তিনি।
এছাড়া বক্তারা বলেন, পর্যাপ্ত ট্যাক্স আদায় না করে ঢালাওভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বাড়ালে বাড়তে পারে ঋণের নির্ভরতা।