সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী আব্দুল মোমিন নিখোঁজ, সন্ধানের আকুতি
ইব্রাহিম হোসেন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়ন থেকে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম মো আব্দুল মোমিন বয়স ৪৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের পোড়াবাড়ী (ডাকঘর: ভেন্নাবাড়ী) এলাকায়। নিখোঁজের পর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার।
কোনো হৃদয়বান ব্যক্তি ছবিতে থাকা ব্যক্তির সন্ধান পেয়ে থাকলে বা তাঁর অবস্থান জেনে থাকলে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের : মোঃ নুরনবী হোসেন
মোবাইল নম্বর: 01774368485