আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার পলাতক আসামি মমতা গ্রেপ্তার

মুনতাসীর আলিফ ,লালমনিরহাট প্রতিনিধি

Jun 30, 2026 - 13:12
 0
আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার পলাতক আসামি মমতা গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রানী (৭) হত্যা মামলার পলাতক আসামি মমতা রানীকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কালীরপাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক আত্মীয়ের বাড়ি থেকে মমতাকে আটক করা হয়। এর আগে একই মামলায় তার স্বামী রনজিত কুমার ও ছেলে বিধান চন্দ্র গ্রেপ্তার হন।
পুলিশ জানায়, গত ১৬ জুন ফলিমারী গ্রামের একটি ভুট্টাখেত থেকে নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা নলনী মোহন বর্মণ স্বামী-স্ত্রী ও তাদের ছেলেকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, প্রধান আসামি বিধান চন্দ্র আদালতে হত্যার দায় স্বীকার করেছেন। মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে।