কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ 

কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুড়িগ্রাম

Jun 10, 2026 - 14:20
 0
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ 
জব্দকৃত গরু ও মালামাল

কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গবাদিপশু, গাঁজা সহ অনান্য বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এসব চোরাচালান পণ্যের মুল্য প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা।

বুধবার (১০ জুন) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের আভিযানিক দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গবাদিপশু, গাঁজা ও অনান্য চোরাচালান পণ্য জব্দ করে। যার বাজার মুল্য ৮ লাখ ৫১ হাজার ৭শ ৫৫ টাকা এবং ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল-হক বলেন, ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।