চট্টগ্রামে হোটেল মেট্রো ইন-এ পুলিশের হানা: অসামাজিক কার্যকলাপে যুক্ত ৮ জন গ্রেফতার

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

Jul 14, 2026 - 18:04
 0
চট্টগ্রামে হোটেল মেট্রো ইন-এ পুলিশের হানা: অসামাজিক কার্যকলাপে যুক্ত ৮ জন গ্রেফতার

চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

আজ ১৪ জুলাই ২০২৬ তারিখে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের (ওসি) দিকনির্দেশনায় এসআই আশরাফ সিদ্দিকি ও তাঁর বিশেষ টিম ‘হোটেল মেট্রো ইন’-এ এই ঝটিকা অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ শাহিদুল ইসলাম (২৬)
২. আব্দুল হাকিম (৪২)
৩. মিরাজ আরমান (২৬)
৪. মোঃ মনসুর (৪৯)
৫. প্রিয়া (১৮)
৬. রুনা প্রকাশ সুমি (২০)
৭. মেঘলা (২০) ও
৮. মারিয়া (১৮)

পুলিশ জানিয়েছে, অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে হাতেনাতে আটকের পর আসামিদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৭৬/১০৩ ধারা মোতাবেক কোতোয়ালী থানায় একটি অধর্তব্য মামলা (মামলা নং-২০৬/২০২৬) দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।