কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান: নগদ টাকাসহ ১৫ জুয়াড়ি গ্রেফতার

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

Jul 12, 2026 - 18:13
 0
কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান: নগদ টাকাসহ ১৫ জুয়াড়ি গ্রেফতার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ১৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।

গতকাল শনিবার (১১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার মোড় সংলগ্ন জনতা ব্যাংকের পাশে শাহাজীপাড়া দুদু মিয়া বিল্ডিংয়ের নিচ তলা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পাথরঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) কাজী মনিরুল করিম ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ নুরু (৪২), ২. মোঃ রবিউল ইসলাম (৩৬), ৩. মোঃ আল আমিন মিয়া (২৭), ৪. মোঃ শাহ নেওয়াজ টিপু (২৯), ৫. মোঃ উজ্জ্বল মিয়া (৩০), ৬. খাইরুল ইসলাম (৪৩), ৭. মোঃ ফারুক (২৮), ৮. মোঃ আশরাফ (২৬), ৯. মোঃ এসদু মিয়া (৪৫), ১০. হবি রহমান (৪৩), ১১. জাহাঙ্গীর আলম (২৪), ১২. বাদল মিয়া (৫২), ১৩. মোঃ সোহেল (২৪), ১৪. মোঃ হোসেন (৩৫) এবং ১৫. মোঃ রিপন মিয়া (৫০)।

পুলিশ জানায়, জুয়ার আসর থেকে ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় সর্বমোট ২১,৬২০ (একুশ হাজার ছয়শত বিশ) টাকা এবং ৩ প্যাকেট তাস (প্রতি প্যাকেটে ৫৩টি করে) উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত টাকার বিবরণ নিচে দেওয়া হলো:

১০০০ টাকার নোট: ০৭টি (৭,০০০/− টাকা)

৫০০ টাকার নোট: ২৪টি (১২,০০০/− টাকা)

২০০ টাকার নোট: ০৩টি (৬০০/− টাকা)

১০০ টাকার নোট: ১৮টি (১,৮০০/− টাকা)

৫০ টাকার নোট: ০৩টি (১৫০/− টাকা)

২০ টাকার নোট: ০২টি (৪০/− টাকা)

১০ টাকার নোট: ০৩টি (৩০/− টাকা)

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ১৭, তারিখ: ১২/০৭/২০২৬ খ্রি.)। আজ রবিবার আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকাবাসী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।