ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব কৈলাসের পরিবার
মোঃ আসলাম পারভেজ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলার ২ নং বালিয়া ইউনিয়নের পূর্ব বগুলাডাঙ্গী গ্রামে কৈলাস নামক এক ব্যক্তির বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার (৯ জুন) আনুমানিক রাত ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ ঘটনা ঘটেছে বলে করা হয়।
জানা যায়, কৈলাস একজন দিনমজুর। দিনমজুরি করে যে অর্থ পায় তাই দিয়ে সংসার চালায়। প্রথমে তার শয়ন কক্ষে আগুন লাগে এবং খুব দ্রুতই তা পাশের আরো দুইটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়েছেতার ৩ টি ঘর, ৩টি গরু, ৪ টি ছাগল, নগদ অর্থ সহ ঘরের সকল আসবাবপত্র। এতে করে তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন প্রায়।