নিতাই ইউনিয়নের বেলতলি বাজার সংলগ্ন সড়কে ভাঙন, ঝুঁকিতে ব্রিজের সংযোগ
পাবেল হাসান,তারাগঞ্জ,রংপুর
প্রবল পানির স্রোতে সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা; দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের
নিলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি বাজার সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে প্রবল পানির স্রোতের কারণে সড়কে মারাত্মক ভাঙন সৃষ্টি হয়েছে। এতে প্রধান সড়কের সঙ্গে ব্রিজটির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন অসংখ্য মানুষ, শিক্ষার্থী ও যানবাহন এই সড়ক ব্যবহার করে চলাচল করেন। কিন্তু ভাঙনের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ব্যবস্থা না নিলে ব্রিজটির সঙ্গে প্রধান সড়কের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের দাবি জানিয়েছেন।