পাগল সন্দেহে বিএসএফের কাছে আটক বাংলাদেশি যুবক 

মুনতাসীর আলিফ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, লালমনিরহাট

Jun 10, 2026 - 11:02
 0
পাগল সন্দেহে বিএসএফের কাছে আটক বাংলাদেশি যুবক 
সংগৃহীত

বাংলাদেশি এক যুবককে পাগল সন্দেহে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৯ জুন) ভারতের শীতলকুচি সীমান্ত এলাকায় তাকে আটক করে বিএসএফ।

জানা যায়, আটককৃত যুবকের নাম নুরুজ্জামান। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার বাসিন্দা এবং শফিকুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু পরিবারের সদস্যরা মনে করেছিলেন সে হয়তো আশপাশের কোথাও আছেন। পরবর্তীতে দিন গড়িয়ে বিকেল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানতে পারেন নুরুজ্জামানকে ভারতের শীতলকুচি এলাকায় আটক করেছে বিএসএফ।

নুরুজ্জামানের বাবা শফিকুল ইসলাম জানান, তার ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাঝে মধ্যেই বাড়ি থেকে বের হয়ে যেতেন। তবে এবার সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাওয়ার ঘটনায় পরিবার গভীর উদ্বেগের মধ্যে রয়েছে।